১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩

এনআরসি ও সিএএ -এর বাতিলের দাবি সহ কয়েক দফা দাবীতে সাধারণ ধর্মঘট সফল করে তুলতে মিছিল করল বামফ্রন্ট।

  • নতুন গতি
  • আপডেট : ৯ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার
  • 5

এনআরসি ও সিএএ -এর বাতিলের দাবি সহ কয়েক দফা দাবীতে সাধারণ ধর্মঘট সফল করে তুলতে মিছিল করল বামফ্রন্ট।
রাহুল রায়, নতুন গতি,পূর্ব বর্ধমানঃ এনআরসি ও সিএএ -এর বাতিলের দাবি সহ কয়েক দফা দাবীতে সাধারণ ধর্মঘট সফল করে তুলতে মিছিল করল বামফ্রন্ট। বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে এই মিছিল বের হয়। মিছিল মেঝিয়ারী বাজার পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তপন কোনার,বামফ্রন্টের নেতা হরিনারায়ণ সামন্ত,বিকাশ কোনার,আশীষ হাজরা সহ প্রমুখ। মিছিলে পা মেলায় শ্রমিক সংগঠনের কর্মীরা,যুব ছাত্র সংগঠনের সদস্যরা। মিছিল শেষে বামফ্রন্টের নেতৃত্ব বলেন বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছে। ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের এনআরসি ও সিএএ -এর বাতিলের দাবির পাশাপাশি শ্রমিকদের মাসিক বেতন,কৃষি ফসলের লাভজনক মূল্য ,কৃষি ঋণ মুকুব, বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি, মূল্য বৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে গোটা দেশজুড়ে সাধারণ ধর্মঘট সফল করে তুলতে এদিন মেঝিয়ারী বাজারে বামফ্রন্টের মিছিল সংঘটিত হয়হয়। কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে বামফ্রন্টের এই আন্দোলন লাগাতার চলবে বলেও নেতৃত্বরা জানান

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এনআরসি ও সিএএ -এর বাতিলের দাবি সহ কয়েক দফা দাবীতে সাধারণ ধর্মঘট সফল করে তুলতে মিছিল করল বামফ্রন্ট।

আপডেট : ৯ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার