সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : ২৩ শে জানুয়ারি ২০২৫ ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবাবপুর হাই মাদ্রাসার খেলার মাঠে নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো। ১০ তম দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে খানাকুল এস এস সেভেন স্টার ক্লাব কে পরাজিত করে নাসিম গোল্ড বয় চক কৃষ্ণ রামপুর জয়লাভ করে। উক্ত দিবা রাত্রি ফুটবল খেলায় ৮ থেকে ৮০ বছরের বয়স্করা চেটেপুটে ফুটবল খেলা অনুভব করলো। প্রসঙ্গত উক্ত খেলায় গুণীজনদের ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করায়। সন্তোষ ট্রফি জয়ী মোহামেডানের প্লেয়ার ইসরাফিল দেওয়ান এবং তার পিতাজী কেও সম্মান প্রদান করা হয় । উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধায়ক স্বাতী খন্দকার এছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি ছাড়াও চন্ডীতলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ মহাশয় কর্মদক্ষ শেখ মোশারফ সাহেব ভগবতীপুর নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এছাড় সমস্ত সদস্য সদস্যবৃন্দ এছাড়া সমাজসেবী হাজী সেলিম সাহেব সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার কাজী হেদায়েতুল্লাহ ফুরফুরা ওয়াই এম এ ক্লাবের সম্পাদক ছাড়াও বিশিষ্ট গুণীজন প্রমুখ। আমন্ত্রিত অতিথিরা সকলেই নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের সম্পাদক এবং সভাপতি ও সদস্যদের ভুয়াসী প্রশংসা করেন যেভাবে শৃঙ্খলা ভাবে খেলা পরিচালনা করেছেন তারা। উক্ত ক্লাবের সম্পাদক শাকিল আলী কয়েল এবং সভাপতি ডাক্তার শেখ আফসার জানালেন প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠুভাবে খেলা সমাপ্ত হয়েছে। আরো জানালেন সমস্ত গুণীজনেরা উপস্থিত হয়ে নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি তারা আরো বলেন আগামীতে আরও ভালোভাবে সব দিক দিয়ে নজর রেখে এগারো তম দিবারাত্রি ফুটবল খেলা উৎসব পালিত হবে ইনশাআল্লাহ। ফুটবল প্লেয়ার ইসরাফিল ইসরাফিল দেওয়ান জানালেন তিনি এখানকার ভূমিপুত্র ছোটবেলা থেকেই এই মাঠে খেলাধুলা করেছেন তার জন্য তার পিতাজী এবং তিনি ভীষণ আপ্লুত। ইসরাফিল দেওয়ান ক্ষোভ প্রকাশ করলেন এলাকার ছেলেরা সাবালক হলেই সোনা রুপার কাজে ভিন রাজ্যে চলে যায় তার ব্যতিক্রম প্রকাশ করলেন তারও পরিবারের সিংহভাগ সোনা রুপার কাজের সাথে জড়িত। বলাবাহুল্য ইসরাফিল দেওয়ান বোঝাতে চাইলেন খেলাধুলা করলেও ফুটবলার ক্রিকেটার হলে সম্মানের সাথে উপার্জন করা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন সন্তোষ ট্রফি জেতার পর অর্থ যেমন দিয়েছেন অপরদিকে চাকরি ও দিয়েছেন সরকারি তিনিও সরকারি পেয়েছেন।
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ফুটবল খেলা অনুষ্ঠিত হলো।
-
নতুন গতি - আপডেট : ৩০ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














