২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

নবদ্বীপের বিজেপি মন্ডল সভাপতি ও বিজেপি গ্রামীণ মহিলা নেত্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিউজ ডেস্ক, নতুন গতি: দলেরই এক মহিলা কর্মীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল নবদ্বীপের এক বিজেপি নেতার আপত্তিকর ছবি। যার ফলে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল দলকে। দলের ভাবমূর্তি বজায় রাখতে ঘটনার কয়েকঘণ্টার ব্যবধানে দায়িত্ব থেকে সরলেন অভিযুক্ত নেতা। সূত্রের খবর, দলের তরফে শোকজ চিঠি পাঠাতেই পালটা পদত্যাগ পত্র পাঠিয়ে দেন ওই নেতা। অর্থাৎ চাপের মুখে পদ ছাড়লেন তিনি। যদিও তাঁর দাবি, গোটা ঘটনাটিই চক্রান্ত। দলের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। সত্য শীঘ্রই প্রকাশ্যে আসবে মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল নবদ্বীপ দক্ষিণ মণ্ডলের সভাপতি শিবশংকর মণ্ডল ও বিজেপির গ্রামীণ মহিলা নেত্রী ইন্দ্রানী দেবনাথের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে দলর তরফ থেকে শোকজের চিঠি পাওয়ার পরই পদত্যাগপত্র জেলা নেতৃত্বের কাছে পাঠিয়ে দেন শিবশংকরবাবু। জেলা বিজেপি নেতৃত্ব সেই চিঠি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেয়। পাঠানো হয় বিজেপির জেলা নির্বাচনী আধিকারিকের কাছেও। রাজ্য নেতৃত্ব ওই পদত্যাগপত্র গ্রহণও করে নেন। বিজেপির নদিয়ার উত্তর জেলার সাংগঠনিক সভাপতির দায়িত্বে থাকা মহাদেব সরকার জানিয়েছেন, ‘বিষয়টি জানার পরই দলের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবশংকর মণ্ডলকে শোকজ করা হয়েছে। তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন দলের কাছে, তা গৃহীতও হয়েছে। বিজেপি সূত্রে খবর ইন্দ্রানী দেবনাথকে ও শিব শঙ্করকে দু’জনকেই দল থেকে সরিয়ে দেয়া হয়েছে।তৃণমূল অবশ্য দাবি করছে এরকম বিজেপি দলের ক্ষেত্রে হয়ে থাকে নতুন নয়।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবদ্বীপের বিজেপি মন্ডল সভাপতি ও বিজেপি গ্রামীণ মহিলা নেত্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার