নিজস্ব প্রতিনিধি, অরঙ্গাবাদ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার, আহত এক। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মেরিনা বিবি(৫০)। তার বাড়ি সামশেরগঞ্জ থানার মালঞ্চা সিংপারা এলাকায়। ওই মহিলার মৃত্যুর পাশাপাশি জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মৃত মহিলার মেয়েও। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অটোতে করে সুতির বাজিতপুরে বোনের বাড়ি থেকে মেয়ে এবং স্বামীর সঙ্গে নিজ বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেসময় নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকায় অটোটি দাঁড়িয়েছিল। তখনই কার্যত হঠাৎ ফারাক্কা গামি একটি বোলেরো গাড়ি পেছন থেকে ধাক্কা মারে ওই অটোটিকে। বোলেরো গাড়ির ধাক্কাই গুরুতর জখম হন দুইজন। তখনই তড়িঘড়ি তাদের সামশেরগঞ্জের অনুপনগর হাসপাতাল নিয়ে যাওয়া হলে মেরিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসাধীন রয়েছে মৃত মহিলার মেয়ে ইস্মোতারা খাতুন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিকে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক ও আহত এক।
-
নতুন গতি - আপডেট : ২৭ মার্চ ২০২৪, বুধবার
- 17
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























