১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩

পুরুষ গণ্ডারের তাড়ায় লোকালয়ে মা-শাবক, মৃত্যু মায়ের; ১০ ঘণ্টায় উদ্ধার শাবক

জলদাপাড়া: পুরুষ গণ্ডারের তাড়া খেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন কুঞ্জনগর গ্রামে ঢুকে পড়েছিল মা গণ্ডার ও তার প্রায় দেড় বছরের শাবক। পরে পুরুষ গণ্ডারের আক্রমণ এবং লোকালয়ে ঢোকার চাপে মা গণ্ডারটির মৃত্যু হলেও, টানা ১০ ঘণ্টার অভিযানে উদ্ধার করা হল শাবকটিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ভীত ও উত্তেজিত শাবকটি গ্রামবাসীদের ভিড়ের মধ্যে দিশেহারা হয়ে ছুটে বেড়াতে থাকে। পরিস্থিতি সামাল দিতে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের ছয়টি রেঞ্জের প্রায় ৬০ জন বনকর্মী ও পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে জাল দিয়ে ধরার চেষ্টা ব্যর্থ হয়। এরপর এলাকা ঘিরে রেখে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার অপেক্ষা করা হয়। সন্ধ্যায় চিকিৎসকদের দল শাবকটিকে ট্র্যাঙ্কুলাইজ করে। পরে বাঁশের মাচা ও ট্র্যাক্টরের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে খাঁচাবন্দি করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সওয়া ছ’টা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের হরিণডাঙা টাওয়ার সংলগ্ন ঘাসজমিতে শাবকটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়। বুধবার এই খবর জানান জলদাপাড়ার ডিএফও পারভীন কাসওয়ান। মা-হারা শাবকটির নিরাপত্তা ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।

আলীনগরে মহামায়া পূজোয় উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুরুষ গণ্ডারের তাড়ায় লোকালয়ে মা-শাবক, মৃত্যু মায়ের; ১০ ঘণ্টায় উদ্ধার শাবক

আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার