মালদা: এক জমি ব্যবসায়ীকে গুলি করে পালালো দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানা এলাকায় উল্কা কালী মন্দিরের সামনে বসে আড্ডা মারার সময় দুই বাইক আরোহী গুলি করে পালায় বলে অভিযোগ কে বা কারা গুলি করে পালিয়েছে তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ স্থানীয়রা। গুলিবিদ্ধ অবস্থায় ওই জমি ব্যবসায়ীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম নেপাল চৌধুরী। তার বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়। জানা গেছে গত তিনদিন আগে জেল হেফাজত থেকে সারা পেয়েছিলেন নেপালবাবু তবে পুরনো কোন শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এদিন সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসলে ইংলিশবাজার থানার আইসি আশিস দাস।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
ইংরেজবাজার থানা এলাকায় ব্যবসায়ীকে গুলি করে পালালো দুষ্কৃতী
-
নতুন গতি - আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























