১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

মেমারি পৌরসভার নির্বাচনী প্রচার করলেন স্বপন বিষয়ী

সেখ সামসুদ্দিন : ৬ ফেব্রুয়ারি মেমারি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন বিষয়ী নির্বাচনী প্রচার কিভাবে চালাবেন সে বিষয়ে ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস অফিসে বসে কর্মীদের নিয়ে মিটিং করে বেরিয়ে পড়লেন পাড়ায় পাড়ায় ঘুরে প্রচারে। তিনি প্রচারে বেরিয়ে এক বয়স্ক ব্যক্তিকে কিভাবে শরীরকে ফিট রাখবেন তারজন‍্য যোগব্যায়াম দেখিয়ে উৎসাহিত করলেন। আবার কারো বাড়িতে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনলেন এবং সবার কাছে গিয়ে হাত জোড় করে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানালেন। তিনি বলেন বিগত ১১ বছরে তিনি পুরসভা এলাকায় প্রভূত উন্নয়ন করেছেন। পুনরায় তৃতীয় বারের জন‍্য ক্ষমতায় এসে আগামী বোর্ডে অসমাপ্ত থাকা কাজগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পূর্ণ করবেন। অবশ্যই মেমারিতে দ্বিতীয় ইউনিট বালিকা বিদ্যালয় চালু করবেন। এছাড়াও জলের লাইনের পুরানো সমস্ত পাইপ বদল করবেন। মানুষের সুখে দুঃখে সব সময় তিনি পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। স্বপন বিজয়ী একশো শতাংশেরও বেশি আশাবাদী ১৬ টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয় যুক্ত হবেন।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি পৌরসভার নির্বাচনী প্রচার করলেন স্বপন বিষয়ী

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার