সেখ সামসুদ্দিন : ২৫ ফেব্রুয়ারিঃ আজ প্রচারে শেষ মুহূর্তে মেমারি পৌরসভা পর্যবেক্ষক বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি বলেন মেমারিতে ১৬-০ রেজাল্ট হচ্ছে। তারা এই কদিন প্রচার করে যেভাবে পৌরবাসীদের কাছ থেকে সাড়া পেয়েছেন তাতে করে তারা মেমারি পুরভোটে পুনরায় ক্ষমতায় ফিরছেন এবং সব কটি আসনে জয়ী হবেন। আজকে একটি বড় চমক মেমারি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ালেন এবং তিনি তৃণমূলের প্রার্থীর পক্ষে প্রচার করলেন। প্রসঙ্গক্রমে এবারে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ১৩ নম্বর ওয়ার্ড থেকে।
কিন্তু অবশেষে তিনি তার ভুল বুঝে সরে দাঁড়ালেন এবং ওয়ার্ডে ঘুরে ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী পদ্ম ক্ষেত্রপালকে ভোট দেওয়ার আবেদন জানালেন। আজ আজ ১৩ নম্বর ওয়ার্ডে সভাধিপতি শম্পা ধারা, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য পাড়ায় মিছিল করেন এবং শেষ লগ্নে ১৩ নম্বর ওয়ার্ডে বিলকিস সেখের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করলেন সভাধিপতি কর্মাধ্যক্ষ এবং এই খানেই নির্বাচনী প্রচার করেন।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
আজ মেমারি পৌরসভার ভোট প্রচার শেষ মুহুর্ত
-
নতুন গতি - আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























