সেখ সামসুদ্দিন : ২৪ ফেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে মেমারি সুলতানপুর মোড় থেকে থেকে পৌরসভা পর্যন্ত মহামিছিল করা হয়। মানুষের জনজোয়ার ছিল আকর্ষিক। একদিনের ব্যবধানে আজকের মিছিলেরও মুখ যখন চকদিঘী মোড় তখন সুলতানপুর মোড়ে লেজের শেষ। সুলতানপুর মোড় থেকে শুরু হয়ে চকদিঘী মোড় হয়ে কৃষ্ণবাজার, স্টেশন বাজার, নিউমার্কেট, হয়ে পৌরসভার সামনে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারি পৌরসভার পর্যবেক্ষক জেলা সভাধিপতি শম্পা ধারা ও কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ২ ব্লকের সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, মেমারি ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও মামনি মুর্মু এবং সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম ও অমর সাহা। উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান এবং ১৬ টি ওয়ার্ডের প্রার্থী সহ সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। বামুনপাড়া মোড়ে মিছিল শেষে বক্তব্য রাখেন মেহমুদ খান, শম্পা ধারা, বাগবুল ইসলাম, মধুসূদন ভট্টাচার্য্য, মহঃ ইসমাইল, স্বপন বিষয়ী প্রমূখ। শেষে এসে বক্তব্য রাখেন মন্ত্রী স্বপন দেবনাথ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি পৌর নির্বাচন উপলক্ষে সুলতানপুর মোড় থেকে মহামিছিল করা হয়
-
নতুন গতি - আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















