১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩

মেমারি নতুন বাসস্ট‍্যান্ডে ৫ টাকায় ডিম ভাতের মা কিচেন সূচনা করা হয়

৬ জুলাই, সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার উদ‍্যোগে আজ মেমারি নতুন বাসস্ট‍্যান্ডে ৫ টাকায় ডিম ভাতের মা কিচেন সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান সদর মহকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু মন্ডল, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আলি মহঃ ওলি উল্লাহ, পৌরপ্রশাসক স্বপন বিষয়ী, সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী, আশিষ ঘোষদস্তিদার, সকল প্রাক্তন কাউন্সিলর সহ পৌরকর্মীবৃন্দ। প্রতিদিন সরকারি রেকর্ড অনুযায়ী একশো জনের পাঁচ টাকায় ডিম ভাত কূপনের ভিত্তিতে একশো জনকে খাওয়ানো হবে এবং সেই তালিকা সরকারি নির্দিষ্ট পোর্টালে আপডেট করা হবে বলে জানান পৌরপ্রশাসক। মহকুমা শাসক মেমারি পৌরসভার উন্নয়ন থেকে সার্বিক ব‍্যবস্থাপনায় সন্তুষ্ট বলে জানান। সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী বলেন স্বচ্ছ ও সততার প্রতীক পৌর এলাকাকে দুর্নীতিমুক্ত পৌর এলাকায় পরিণত করতে কড়াভাবে সকলকে নিয়ে একযোগে কাজ করতে চান। মহকুমা শাসক, বিডিও সহ সকলের সহযোগিতা আশা করেন বলে বক্তব্য রাখেন।

সাঁইথিয়ায় নদীতে স্নানরত নাবালকদের লক্ষ্য করে অ্যাসিড হামলা, গ্রেফতার মহিলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি নতুন বাসস্ট‍্যান্ডে ৫ টাকায় ডিম ভাতের মা কিচেন সূচনা করা হয়

আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার