নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট ইতিহাসবিদ ও লেখক জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা (রহ.) প্রতিষ্ঠিত পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারিতে ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সম্পন্ন হলো খতমে কুরআন ও খতমে বুখারীর বরকতপূর্ণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বুখারী শরীফের শেষ হাদীসের পাঠদান করেন প্রখ্যাত ইসলামি স্কলার ও পশ্চিমবঙ্গের আমীরে শরীয়ত জনাব মাওলানা মঞ্জুর আলম কাসেমী । উল্লেখ্য, সারা বাংলায় সর্বপ্রথম এখান থেকেই সূচনা হয় মাওলানা, মুফতী, ক্বারী ও আরবি সাহিত্যের ক্লাস। চলতি শিক্ষাবর্ষে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২৯ জন ছাত্র ফারেগ হবেন। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে এ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মহতী ওই অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার অধ্যক্ষ জনাব ক্বারী শামসুদ্দীন আহমাদ , সম্পাদক জনাব মাওলানা কাজী ইয়াসীন, শাইখুল হাদীস জনাব মাওলানা আমানাতুল্লাহ কাসেমী, এ রাজ্যের নায়েবে আমীরে শরীয়ত জনাব মাওলানা হাজিবুদ্দীন খান প্রমুখ।
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মেমারি জামিয়ায় সম্পন্ন হল খতমে কুরআন ও খতমে বুখারীর প্রোগ্রাম।
-
নতুন গতি - আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- 19
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














