সামসুদ্দিন : ১৩ আগষ্ট, মেমারি শহরের হাটপুকুর বাগিলা মোড়ে এ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। হাটপুকুর এফসিআই গোডাউন ও শিবশক্তি কোল্ড স্টোরেজের সামনে বাগিলা পঞ্চায়েতের অন্তর্গত কিসকিন্দা গ্রামের বাসিন্দা সাদিকুল হক (২৪) নামে পেশায় ডিম বিক্রেতার রিকভারি ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়। মাত্র তিন মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে বাড়িতে স্ত্রী, মা ও বাবা ছাড়া আর কেউ নেই। তিনি আজ বিকেল পাঁচটা নাগাদ বাগিলা মোড় হয়ে সাইকেলে করে মেমারি বাজারের দিকে আসছিলেন। সেই সময় আরেকটি ক্রেন মেমারি বাজারের দিকে আসছিলো।
ক্রেনটি সাইকেল আরোহীকে ধাক্কা মারলে গুরুতর জখম অবস্থায় মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সুত্রে জানা যায় ক্রেনটি মেমারি থানা এলাকায় যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয়, ঐ ক্রেনটির মাধ্যমেই গাড়িগুলোকে রাস্তা থেকে সরানো হয়। ঘটনার পর ক্রেন নিয়ে থানার সামনে দাঁড় করিয়ে দিয়ে ড্রাইভার পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মেমারি হাটপুকুর বাগিলা মোড়ে ক্রেনের ধাক্কায় মৃত কিসকিন্দার সাদিকুল
-
নতুন গতি - আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























