সুর ইসলাম, মেমারি : ২১ফেব্রুয়ারি মেমারি পৌরসভা এবং মেমারি মিলন সংঘ শহর গ্ৰন্থাগারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় মেমারি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন একুশে উদ্যান চত্বরে।পৌর নির্বাচনের কারণে বিধিনিষেধ মান্য করে পৌর প্রশাসনের প্রশাসক মন্ডলী এবং আধিকারিকগণের অনুপস্থিতিতে এবার মাতৃভাষা দিবস পালিত হয়।মঞ্চাসীন ব্যাক্তিগণ হলেন মিলন সংঘ শহর গ্ৰন্থাগারিক সঞ্জয় দাস,গোরাচাঁদ কৈবর্ত্য,স্বদেশ মজুমদার প্রমুখ।ভাষা শহীদ স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের পরে ভাষা দিবসের উপর সংক্ষিপ্তবক্তব্য রাখেন সঞ্চালক দিব্যেন্দু ভট্টাচার্য এবং সঞ্জয় দাস ও সুফি রফিক উল ইসলাম।এছাড়া সঙ্গীত পরিবেশন করেন কিশোর নন্দী ও স্বাতী সান্ন্যাল।উপস্থিত ছিলেন শক্তি আচার্য, চন্দন চক্রবর্তী প্রমুখের সঙ্গে মেমারির তিনটি পত্রিকার সাংবাদিকগণ।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মেমারির একুশে উদ্যানে ভাষা দিবস পালন
-
নতুন গতি - আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























