০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩
০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩

মেয়ো রোড থেকে হাজরা, তৃণমূলের পদযাত্রায় জনজোয়ার, হুইলচেয়ারেই মিছিলের নেতৃত্বে মমতা 

মহঃ মফিজুর রহমান, কলকাতা, নতুন গতি : 

কলকাতার মেয়ো রোড থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূলের পদযাত্রা । মিছিলের নেতৃত্বে রয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । গত বুধবার নন্দীগ্রামে আহত হওয়ার পর আজ প্রথম দলীয় কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূলনেত্রী । সঙ্গে রয়েছেন যুব তৃণমূলের সভাপতি তথা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় । এছাড়াও মিছিলে রয়েছেন তৃণমূলের প্রার্থীরাও । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে । উল্লেখ্য , আজ নন্দীগ্রাম দিবস । গত বুধবার নন্দীগ্রামে আহত হওয়ার পর আজ ‘নন্দীগ্রাম দিবস’ টিকেই ভোট প্রচারে বেছে নিলেন দলনেত্রী । ফলে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করেই প্রচারে ঝাঁপালেন দলনেত্রী । নন্দীগ্রাম কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যে বেনজির নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

কোন কারণে কমিশন ঋতব্রতদের সঙ্গে আলোচনায় বসলেন? প্রশ্ন তুলেছেন সৌগত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেয়ো রোড থেকে হাজরা, তৃণমূলের পদযাত্রায় জনজোয়ার, হুইলচেয়ারেই মিছিলের নেতৃত্বে মমতা 

আপডেট : ১৪ মার্চ ২০২১, রবিবার