২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল মালদার তেওয়ারি পরিবার

মালদা: শ্রাবণ মাসে বাবাধাম দর্শন শেষে তারাপীঠে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ল মালদার পুখুরিয়া থানার নসিপুরের তেওয়ারি পরিবার। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পরিবারের সাত সদস্য।
রবিবার গভীর রাতে তারাপীঠের একটি হোটেলের একই ঘরে উঠেছিলেন তাঁরা। সোমবার ভোরে চালকের চিৎকারে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। ঘরের বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, গোটা হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন। প্রাণ বাঁচাতে দ্রুত বারান্দায় গিয়ে আর্তনাদ শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় বারান্দা থেকে পরিবারের সাত সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়।
সোমবার রাত ৮টা নাগাদ আতঙ্কিত অবস্থায় নসিপুরের বাড়িতে ফেরেন পরিবারের সদস্যরা। এখনও আতঙ্ক কাটেনি গৃহবধূ টুম্পা পাণ্ডে তেওয়ারির। তিনি বলেন, “ভগবানের অসীম কৃপাতেই আজ আমরা প্রাণ নিয়ে ঘরে ফিরতে পেরেছি।” ঘটনায় হোটেল কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল মালদার তেওয়ারি পরিবার

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার