০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩

মুর্শিদাবাদের ইতিহাস-আলোছায়ায় মহিবুরের বই প্রকাশ

কলকাতা: সম্প্রতি লীলা রায় হলে ‘ডাঃ বি. সি. রায় মেমোরিয়াল সোসাইটি’ ও ‘অনপেক্ষ’-এর উদ্যোগে কবি-সাহিত্যিক-গবেষক মহিবুর রহমানের তথ্যসমৃদ্ধ বই ‘মুর্শিদাবাদের আলোছায়া’-র আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন পদ্মশ্রী কাজি মাসুম আখতার। উপস্থিত ছিলেন সৈয়দ হাসমত জালাল, ডাঃ জহর মজুমদার-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ‘ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি সম্মান-২০২৬’ পান কথাসাহিত্যিক অভিজিৎ চৌধুরী এবং ‘ডাঃ জয়নাল আবেদিন স্মৃতি সম্মান-২০২৬’ পান কবি সৌমিত বসু। বক্তারা বইটিকে পাঠ্যপুস্তক হিসেবে অন্তর্ভুক্তির উপযোগী বলে মত দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বজিৎ রায় ও পর্ণালী ব্যানার্জী।

শ্রীকান্ত বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় ভিক্টর লাইকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদের ইতিহাস-আলোছায়ায় মহিবুরের বই প্রকাশ

আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার