মহঃ রিপন : বীরভূম– মালদা জেলার শামিম কাজের সূত্রে থাকেন পুনেতে । বছর খানেক পরে বাড়ি ফিরছিল সে মালদার জাওনাপুরের হিরলতলা গ্রামে বাড়ি। বাবা রুহুল সেখ পেশায় দিনমজুর। শামিম হাওড়াতে নেমে হাওড়া জয়নগর ট্রেন ধরে মালদা মুখী যাত্রা শুরু করেছিল ঠিকই কিন্তু ব্যান্ডেল ডোকার আগেই ট্রেনে খাবার খেলে অচেতন হয়ে পড়ে। মরার মতো ট্রেনে পড়ে থাকতে দেখে কিছু ব্যক্তি রেলপুলিশকে খবর দিলে শামিমকে উদ্ধার করে। মুরারইয়ের জি আর পি এর দের হাতে দিলে তারা শামিমকে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে।হাসপাতালে রোগির পরিবারের সাথে দেখা করেন রকি মিঞা ও অগ্রদুত ক্লাবের সদস্যরা। বর্তমানে সে মুরারই গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। শামিমের ব্যাগ থেকে পাওয়া ডকুমেন্ট দেখেই পরিবার তথা ঠিকানা জানা যায়। পরে মালদা জি আর পি এর সাথে যোগাযোগ করে তার বাড়িতে খবর দেওয়া হয়।
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মাদকের কবলে মালদার শামিম, মুরারই রেলস্টেশনে উদ্ধার
-
নতুন গতি - আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার
- 25
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























