১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩

সুপ্রিয় চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: শেষ পর্যন্ত ফালাকাটার খাউচাঁদপাড়া এলাকার সুপ্রিয় চা বাগানে জালে এল এক পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। মঙ্গলবার গভীর রাতে টোপের লোভে চিতাবাঘটি ঢুকে পড়ে খাঁচায়। বাঘ খাঁচাবন্দি হতেই স্বস্তি পেয়েছেন স্থানীয়রা।
বন দপ্তর সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন ধরেই সুপ্রিয় চা বাগান ও তার লাগোয়া এলাকায় দেখা যাচ্ছিল সেই চিতাবাঘের যাতায়াত, যা ঘিরে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। দিন তিনেক আগে জলদাপাড়া বন দপ্তরের উদ্যোগে চা বাগানের ভেতরে এক লোহার খাঁচা বসানো হয় ছাগলের টোপ দিয়ে। মঙ্গলবার রাতে সেই লোভে চিতাবাঘটি ঢুকতেই বন্ধ হয়ে যায় খাঁচার দরজা। বুধবার সকালে খাঁচাবন্দি বাঘ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন জলদাপাড়া বন দপ্তরে। খবর জানাজানি হতেই এলাকায় ভিড় জমান অনেকে।
বন দপ্তরের আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, চিতাবাঘটিকে খাঁচাসমেত নিয়ে যাওয়া হয়েছে জলদাপাড়ায়। সেখানে তার প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হবে। বন দপ্তর জানিয়েছে, চিতাবাঘটি পুরোপুরি সুস্থ থাকলে, তাকে ছেড়ে দেওয়া হবে জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে।

আলীনগরে মহামায়া পূজোয় উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিয় চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার