নতুন গতি, নিজস্ব প্রতিনিধি : নরেন্দ্রপুর থানা এলাকার ঐতিহ্যবাহী ‘জুনিয়র স্পোর্টিং ক্লাবের’ মাঠে বার্ষিক ক্রীড়া উৎসব ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাল। ওদিন সকালে সংঘের মাঠে ৭১তম সাধারনতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি জনাব আবুল কালাম সরদার সাহেব। সঙ্গে ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবের পতাকা উত্তোলন করেন কার্যকরী সভাপতি জনাব আজিজুর রহমান সরদার সাহেব।
এরপর শুরু হয় দিবারাত্রি ব্যাপি ক্রীড়ানুষ্ঠান। প্রায় তিন শতাধিকেরও বেশি লোকের জন সমাগম ঘটে পুরো অনুষ্ঠানে বলে জানাযায়। সমগ্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক শ্রীমতি ফিরদৌসী বেগম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরপিতা জনাব নজরুল আলী মন্ডল মহাশয়। বসে আঁকো প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক সম্যব্রত দত্ত মহাশয় এছারও আরও অন্যান্য বিশিষ্ঠরা। তারপর রাত ১০ টায় পুরস্কার বিতরণ ও আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
সাধারনতন্ত্র দিবস ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জুনিয়র স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া উৎসব ও বসে আঁকো প্রতিযোগিতা
-
নতুন গতি - আপডেট : ২৭ জানুয়ারী ২০২০, সোমবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























