সেখ সামসুদ্দিন : ৪ জুলাই, আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নির্দেশে জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জৌগ্রাম হাইরোড থেকে জৌগ্রাম বাজার পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও ২১ শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ স্মরণ সভা উপলক্ষে এক মহামিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি সহ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান সহ জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর শ্রমিক সংগনের নেতা তাবারক আলি মন্ডল সহ জৌগ্রাম অঞ্চলের নেতা মৃদুল কান্তি মণ্ডল, রেজাউল হক, মিঠু ঢালি, কৃষ্ণা সরকার, জামালপুর এসটি-এসসি নেতা তারকনাথ টুডু, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবু হেমব্রম সহ অঞ্চলের প্রত্যেকে বুথ থেকে আসা প্রায় ১৮০০-২০০০ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সহ সক্রিয় কর্মীরা।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নির্দেশে মহামিছিল আয়োজন করেন
-
নতুন গতি - আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার
- 17
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























