নিজস্ব সংবাদদাতা :জলপাইগুড়ি জেলা পরিষদের আয়োজনে মহাশিবরাত্রি উপলক্ষ্যে ‘জল্পেশ মেলা ২০২৩’ -র শুভ সূচনা হল আজ জলপাইগুড়িতে।আজ এই মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছারাও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ। এদিন মেয়র এবং উদয়ন গুহ এই মেলার উদ্বোধন একসাথে করে জানালেন আমাদের সারা বছরের মধ্যে এই দিনটিকে আমরা অন্যতম পুন্যতিথির দিন হিসাবে ধরি।এই দিন মহা শিবরাত্রি ।তাই এই দিনটাতে সারা বছরের সমস্ত আশা এবং আকাঙ্ক্ষা মানুষ দেবাদিদেব মহাদেবের কাছে তুলে ধরে।তাদের সমস্ত আশা পূরন হবার জন্য প্রার্থনা জানায়।আজকের দিনটিতে এই মেলার উদ্বোধন করতে এসে ভালো লাগছে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানালেন আমাদের সবার দেবতা এমনকি দেবতাদের দেবতা মহাদেব।তাই এই দিন আমাদের কাছে প্রচণ্ডভাবে মর্যাদা রাখে।এদিন মেলায় প্রচণ্ড ভীড় হয়েছিল বলে খবরে জানা গেছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
জলপাইগুড়ি জেলা পরিষদের আয়োজনে মহাশিবরাত্রি উপলক্ষ্যে ‘জল্পেশ মেলা ২০২৩’ -র শুভ সূচনা হল আজ
-
নতুন গতি - আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























