২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

ভারতে ভাইয়ের বাড়িতে ঘুরতে এসে অসুস্থ হয়ে মারা গেলেন এক বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, মালদা, ৯ সেপ্টেম্বর ঃ ভারতে ভাইয়ের বাড়িতে ঘুরতে এসে অসুস্থ হয়ে মারা গেলেন এক বাংলাদেশী। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজের মর্গে। বৈষ্ণবনগর থানার বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত বাংলাদেশের নাম আমিনুল ইসলাম (৬৬)। বাংলাদেশ রংপুরের গোমস্তা পাড়ায় বাড়ি তার। বৈষ্ণবনগর থানা এলাকায় বাড়ি তার ভাই রহিম শেখের। মাসখানেক আগে তিনি তার ভাইয়ের বাড়িতে ঘুরতে আসেন। জানা গেছে চেংরাবান্দা চেকপোস্ট হয়ে তিনি ভাইয়ের বাড়িতে আসেন। রবিবার বিকেলের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভারতে ভাইয়ের বাড়িতে ঘুরতে এসে অসুস্থ হয়ে মারা গেলেন এক বাংলাদেশী

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার