১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

স্বামীর সাথে অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা গৃহবধূর, ব্যাপক চাঞ্চল্য

মেহবুব আলম,নতুন গতি, বাসন্তী: স্বামীর সাথে অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা এক গৃহবধুর। ঘটনাটি ঘটেছে দ: ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরা খালিতে। আহত গৃহবধূ কে তড়িঘড়ি সোনাখালি মিসবা নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ঘটনার সুত্রপাত, চাচাতো ভাবির সাথে সম্পর্কের জেরে স্বামী মিজানুর রহমান লস্করের সাথে স্ত্রী সাবিনা লস্করে অশান্তি ছিল। অভিযোগ এ নিয়ে স্বামীকে বললেও কোনো কথার কর্ণপাত না করে, উল্টে প্রচন্ড মারধর করতো সাবিনাকে। এ নিয়ে শ্বাশুড়ি চাচাতো ভাবিকে মিজানুরে সাথে সম্পর্ক রাখতে মানা করে, এমনকি কথা বলতে ও নিষেধ করে। সম্পর্ক রাখলে তাকে বাড়ি থেকে বের দেওয়া হবে বলে জানান। ঘটনার দিন মিজানুর বাড়িতে ফিরে তুমুল অশান্তি করে সাবিনার সঙ্গে। এমনকি মারধর ও করা হয় বলে অভিযোগ। তার জেরেই বিষ খেয়ে আত্মঘাতী চেষ্টা করে সাবিনা। স্থানীয় লোকজনের সহযোগিতায় তড়িঘড়ি সোনাখালি মিসবা নার্সিং হোমে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। নার্সিং হোমের ডাঃ বাবুরা অনেক চেষ্টার পর তাকে ৮০ শতাংশ বিপদমুক্ত বলে জানান নার্সিং হোমের ডাঃ বাবুরা। এ নিয়ে সাবিনার বাবার বাড়ির পক্ষ থেকে বাসন্তী থানায় অভিযোগ ও জানানো হয়েছে বলে জানান সাবিনা। এ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বামীর সাথে অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা গৃহবধূর, ব্যাপক চাঞ্চল্য

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার