০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

দেগঙ্গায় কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ভোটের মাঝে বড় ভাঙ্গন আব্বাস সিদ্দিকীর দলে । আজ উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে । দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের তরুণ প্রার্থী হাসানুজ্জামান চৌধুরীর হাত থেকে ফরওয়ার্ড ব্লকের পতাকা গ্রহণ করেন তারা । ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়া প্রসঙ্গে তারা বলেন, “দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের তরুণ প্রার্থীর স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি দেখেই আমরা আইএসএফ ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেছি ।”

দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাসানুজ্জামান চৌধুরী জানান, খুব শীঘ্রই আরও অনেক আইএসএফ কর্মী ফরওয়ার্ড ব্লকে যোগ দিতে চলেছেন । ওই সকল কর্মীরা তাঁর সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখছেন বলে দাবি হাসানুজ্জামানের ।

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দেগঙ্গায় কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে

আপডেট : ৭ এপ্রিল ২০২১, বুধবার