১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

হাওড়াতে বিনামূল্যে অনুবাদকৃত কুরআন বিতরণ অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা : আল কুরআন একাডেমী লন্ডনের পশ্চিমবঙ্গের সহযোগী সংস্থা দ্যা কুরআন স্টাডি সার্কেলের উদ্যোগে হাওড়া জেলার উলুবেড়িয়া অন্তর্গত ভেকুটাল খান পাড়া গ্রামে অনুষ্ঠিত হলো বিনামূল্যে অনুবাদকৃত কুরআন বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে মানুষেরা কুরআন সংগ্রহের জন্য আসেন। 100 জন মানুষের হাতে কোরআন তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল কাদির সাহেব উনি উনার বক্তব্যে কোরআন দিয়ে জীবন গড়ার এবং কোরআন দিয়ে সমস্ত সমস্যার সমাধান এর জন্য কোরআন বুঝে পড়ার তাগিদ দেন। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের নিমদিঘি মোকামের মোকামি আমীর আমিরুল হাসান সাহেব উনি আখেরাত ভিত্তিক জীবন গড়ার জন্য কোরআনের গুরুত্ব বর্ণনা করেন। ফ্যামিলি কাউনসিলিং সেন্টারের কনভেনার মাওলানা মাহফুজ ফালাহী সাহেব কোরআন সমগ্র মানবজাতির জীবন বিধান রূপে অবতীর্ণ হয়েছে এ কথা স্মরণ করিয়ে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি , দ্যা কুরআন স্টাডি সার্কেলের রাজ্য কনভেনার মাওলানা মুহাম্মদ রাকিব হক সাহেব আল কুরআন একাডেমী লন্ডনের এবং দ্যা কুরআন স্টাডি সার্কেলের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বর্ণনা করেন এবং মানুষকে কোরআনের সাথে জুড়ে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেকুটাল খান পাড়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা ওবাইদুল্লাহ সাহেব। সমগ্র অনুষ্ঠানের আয়োজক ছিলেন কুতুবউদ্দিন খন্দকার সাহেব, দ্যা কুরআন স্টাডি সার্কেলের হাওড়া জেলার সভাপতি জামিল মানোয়ার সম্পাদক ও সম্পাদক মোহাম্মদ আরিফউল্লাহ,বনি আমিন মিদ্যা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শামসুদ্দিন মন্ডল, রাফাত হোসেন, ডাক্তারি পড়ুয়া সৈয়দ ফাহাদ সহ অনেকেই।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাওড়াতে বিনামূল্যে অনুবাদকৃত কুরআন বিতরণ অনুষ্ঠান।

আপডেট : ১ জুন ২০২৪, শনিবার