০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩
০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে উত্তাল হলদিয়া, ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

হলদিয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে উত্তাল হলদিয়া, ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। মঙ্গলবার হলদিয়া ব্লক অফিসের সামনে জড়ো হয়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বঞ্চিতরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

আন্দোলনকারীদের দাবি, বহুদিন আগে অন্নপূর্ণা যোজনার জন্য গ্রাম পঞ্চায়েতে আবেদন জমা দিলেও এখনও একাউন্টে টাকা ঢোকেনি । হলদিয়া ব্লকের বিডিও তাঁদের সাত দিন সময় চেয়েছেন। কিন্তু তাতেই ক্ষুব্ধ গ্রাহকরা। তাঁরা সাত দিনের সময় মানতে নারাজ। আজ বিকেলের মধ্যেই টাকা পাঠানোর দাবি জানান বিক্ষোভকারীরা।
অনেকে অভিযোগ করেন, হলদিয়া ব্লকের চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পদত্যাগ করার পর বোর্ড ভেঙ্গে যায়। তদারকির লোক না থাকায় বেশিরভাগ মানুষই টাকা পাননি। গ্রাম পঞ্চায়েতে ফর্ম জমা দেওয়ার পর অনেকে আলাদাভাবে বিডিও অফিসেও আবেদন জমা দিয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, “অনেকে দু’বারের টাকা পেয়ে গেছেন, আমরা এখনও একবারের টাকাও পাইনি। অন্নপূর্ণা যোজনার নামে প্রতারণা চলছে।” প্রায় আধঘন্টা জাতীয় সড়ক অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
প্রশাসন সূত্রে খবর, ব্লক প্রশাসন দ্রুত যাচাই করে বঞ্চিতদের তালিকা তৈরি করে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছে।

সুইজারল্যান্ডকে টপকে যে রেকর্ড এখন স্পেনের দখলে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে উত্তাল হলদিয়া, ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার