আজিজুর রহমান : গলসি ২ নং ব্লকের মসজিদপুর অঞ্চলের ছালালপুর গ্রামে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন করলো ছালালপুর গ্রাম তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ওই অনুষ্ঠান থেকে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন ওই গ্রামের দুশো জন মানুষের হাতে কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। করোনার তৃতীয় ঢেউয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্দ্যোগ বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খন্ডঘোষ বিধায়ক নবীনচন্দ্র বাগ, ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল, ব্লক যুব সভাপতি হেমন্ত পাল, অঞ্চল তৃণমূল তথা ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি গুল মহম্মদ মোল্লা, তৃণমূল নেতা নবকুমার হাজরা, খোকন মল্লিক, সেখ টোটন, রিপন মল্লিক সহ দলীয় নেতৃত্ব। গ্রাম তৃণমূল কংগ্রেসের এমন কাজে খুশি হয়েছেন ছালালপুর গ্রামের মানুষ।
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
গলসির ছালালপুর গ্রামে দুস্থদের বস্ত্র ও খাদ্যে সামগ্রী বিতরন তৃণমূলের
-
নতুন গতি - আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























