২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মুরগি মেরে মুরগির ডিম খেয়ে সারারাত ঘাপটি মেরে রইলো গোখরো

নিজস্ব সংবাদদাতা: মুরগি মেরে মুরগির ডিম খেয়ে সারারাত ঘাপটি মেরে রইলো গোখরো। আর সাতসকালে গৃহস্থের বাড়ির ধানের গোলায় বিশালাকার ঐ বিষধর গোখরো দেখে হৈ হুল্লোড় কান্ড। ধানের গোলের ভিতরে ঢুকে দুটো মা মুরগিকে মেরে,গোটা আটেক ডিম খেয়ে গোলার মধ্যেই সারারাত লুকিয়ে রইল এই স্পেকটিকাল কোবরা। বাড়িতে আতঙ্কের পরিবেশের খবর যায় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। খবর পেয়ে তিনি ছুটে যান জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় গোমস্তপারা এলাকায় ঐ গৃহস্থের বাড়িতে। বাড়িতে পৌঁছে ধানের গোলার মধ্যে ঢুকে দেখতে পান প্রায় 20 টির মতো মুরগীর ডিম। এবং দুটি মুরগি মৃত অবস্থায় পরে রয়েছে। বাড়ির মালিক মোহাম্মদ সোনাউল হক জানান, ধানের গোলার ভিতরে ঢুকে গোখরোটি মুরগীর ডিম খেতে গেলে, মা মুরগির সাথে গোখরোর লড়াইয়ে দুটি মুরগি সেখানেই প্রাণ হারায়।গোটা আটেক ডিমও খেয়ে ফেলে এই গোখরো।সকালে দুর্গন্ধ ছড়ানোর পরেই বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। তারপরই পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দিলে উনি এসে গোখরো সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জলাশয়ে ছেড়ে দেন। এদিকে সাপ দেখাতে ভিড় জমান এলাকার বহু মানুষ। তবে গৃহস্থের বাড়িতে ঢুকে ডিম খাওয়ার পাশাপাশি মুরগি মেরে ফেলায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা কারণ এমন ঘটনা আগে ঘটে নি।

সর্বাধিক পাঠিত

” ইস্কন দর্শনের পরেই লাপাত্তা তরুণী স্ত্রী, হতভম্ব যুবক l ” শরিফুল ইসলাম, নতুন গতি : নদীয়া জেলার মন্দির শহর নবদ্বীপ মায়াপুরে স্বামী-স্ত্রী বেড়াতে এসে নিখোঁজ হলেন তরুণী স্ত্রী l চলতি সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গল বার প্রতিবেশী জেলা বর্ধমানের পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের বাপ্পা চন্দ্র তাঁর স্ত্রী পূজা কে সঙ্গে নিয়ে ইস্কন মন্দির দর্শনে আসেন l জানা যায় স্বামী- স্ত্রী উভয়েই সকাল থেকেই ইস্কনের বিভিন্ন মন্দির, হাতিশালা, গোশালা দর্শন করে দুপুরে তাঁরা মন্দিরের প্রসাদ খান l এর পর শ্রীধাম মায়াপুর ইস্কনের আরো কিছু উল্লেখযোগ্য স্থান দর্শণ করে উভয়েই ক্লান্ত হয়ে দুপুরে একটি গাছের ছায়ায় আশ্রয় নেন l তখন স্ত্রী পূজা তাঁকে ঠান্ডা পানীয় জলের কথা বলেন l নতুন জায়গায় স্ত্রী কে প্রথমে একা রেখে যেতে নারাজ যুবক শেষপর্যন্ত একাই জল আনতে যান l বাপ্পা বাবুর কথায়, ” মিনিট পাঁচেক পরেই জল নিয়ে ফিরে এসে দেখি পূজা উধাও! এরপর মন্দির কর্তৃপক্ষ’র সঙ্গে যোগাযোগ করি l যেখানে যেখানে ঘুরেছি, আশেপাশের দোকান, লোকজন, নিরাপত্তার দায়িত্বে আছেন যাঁরা, কেউ-ই পূজার হদিশ দিতে পারেন নি l” উভয়ের পরিবার সূত্রে জানা গেল, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের ছেলে বাপ্পা চন্দ্র’র গতবছর শান্তিপুরের মেয়ে পূজার সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় l বাপ্পা রাজস্থানের জয় পুরে সোনার দোকানে কাজ করেন l এদিনের ঘটনার সব কিছু জামাই-এর মুখে শোনার পর রাতেই নবদ্বীপ থানায় পূজার মা রীনা কর্মকার মেয়ের নামে একটি নিখোঁজ ডায়েরি করেন l কোনো সম্পর্কে জড়িয়ে এমন কান্ড না অপহরণ সমস্ত সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ l ভালো জামাই,শান্ত ও নিরীহ স্বভাবের বছর কুড়ির মেয়ে পূজার কি এমন হল হতবাক রীনা দেবী

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মুরগি মেরে মুরগির ডিম খেয়ে সারারাত ঘাপটি মেরে রইলো গোখরো

আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার