নিজস্ব সংবাদদাতা:গভীর রাতে গৃহস্থের শোবার ঘরে আচমকা ফোসফোস শব্দ। আর ওই শব্দ শুনে আঁতকে উঠল সবাই। এরপর শব্দের রহস্য ভেদ করতে শুরু হলো খোঁজাখুঁজি। হঠাৎ করে দেখা গেল আলমারির পেছনে বিশালাকার সাপ। ঘটনাটি জলপাইগুড়ি শহর সংলগ্ন মধ্য সেবাগ্রাম এলাকার। ঘরের মধ্যে সাপ দেখতে পেয়ে রাতেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে তৎক্ষণাৎ তিনি পৌঁছে যান সেবা গ্রামের সেই গৃহস্থের বাড়িতে। এদিকে বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ ভিড় জামান সাপ দেখতে। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী পৌঁছে শোবার ঘরের ভেতর ঢুকে আলমারির পেছনে থেকে বিশালাকার বিষধর গোখরা সাপ উদ্ধার করেন। সাপ উদ্ধারের পর হাঁফ ছেড়ে বাঁচেন বাড়ির লোকজন। ঠিক যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। সাপটি উদ্ধারের পর ওই সাপটির সম্পর্কে জানানো হয় সবাইকে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















