২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

দীর্ঘ সময় ধরে ফুটপাথে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা; মালদা: প্রবল গরমের বলি হলেন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। অন্তত তেমটাই ধারণা স্থানীয় সাধারণ মানুষের। গতকাল দুপুরের থেকেই সংখ্যালঘু ভবনের নিচের ফুটপাথে এক বয়স্ক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন কিছু পথ চলতি মানুষ। এরপর সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকা বৃদ্ধকে নড়াচড়া না করতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয় মানুষজন।

পুলিশ এসে ওই বৃদ্ধকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে ওই প্রবীণ ব্যক্তির। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে দেন।

পুলিশ আধিকারিকরা বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তবে, ওই এলাকার স্থানীয় মানুষের ধারণা, জেলা জুড়ে যেভাবে গরম পড়েছে, সেই কারণেই হঠাত মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দীর্ঘ সময় ধরে ফুটপাথে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ

আপডেট : ১৯ জুন ২০১৯, বুধবার