০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৩ ভাদ্র ১৪৩৩

পালাবদলের পর জামালদহে বিজেপির বোর্ড, প্রধান জবা বর্মন

কোচবিহার: কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার নতুন বোর্ড গঠিত হল মেখলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতে। ২০ আসনের এই পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন বিজেপির জবা বর্মন। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন ও উপপ্রধান গোপালচন্দ্র রায় রাজ্যে পালাবদলের পর গত জুলাইয়ে পদত্যাগ করেন। এরপরই নতুন করে বোর্ড গঠনের নির্দেশ দেয় প্রশাসন। সেই অনুযায়ী ১৩ আগস্ট বোর্ড গঠনের দিন ধার্য করা হয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জামালদহে বিজেপি ১০টি, তৃণমূল ৯টি এবং বামফ্রন্ট একটি আসনে জয়ী হয়েছিল। পরে বিজেপির দু’জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় শাসকদলের আসনসংখ্যা বেড়ে ১১ হয় এবং তৃণমূল বোর্ড গঠন করে। তবে রাজ্যে পালাবদলের পর বদলে যায় রাজনৈতিক সমীকরণ। এদিনের বৈঠকে ২০ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতজন। প্রত্যেকেই বিজেপির নির্বাচিত সদস্য। তাঁদের উপস্থিতিতেই নতুন বোর্ড গঠিত হয় এবং জবা বর্মন প্রধান নির্বাচিত হন। এরপরই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বের হয় বিজয় মিছিল। শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন ঘিরে গোড়া থেকেই এলাকায় মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পালাবদলের পর জামালদহে বিজেপির বোর্ড, প্রধান জবা বর্মন

আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার