২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ডক্টরস ডে’তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা দিল ইংরেজবাজার থানার পুলিশ

মালদা, ১ জুলাই: ডা: বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস ডক্টরস ডে হিসেবে পালিত হয়। ডক্টরস ডে’তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা দিল ইংরেজবাজার থানার পুলিশ। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। জেলা পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুশি চিকিৎসকরাও।

ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, আজকের দিনটি ডক্টরস ডে হিসেবে পালিত হয়। করোনার মধ্যে অনেক চিকিৎসক সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণ হারিয়েছেন। এই দিনে আমরা চিকিৎসকদের দীর্ঘায়ু কামনা করে মালদা মেডিকেলে কয়েকটি বিভাগের চিকিৎসকদের সংবর্ধনা দিলাম।

চিকিৎসক সন্দীপ চক্রবর্তী জানান, ইংরেজবাজার থানা থেকে আজ আমাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ বছরের চাকরিতে এই প্রথম এধরণের সংবর্ধনা পেলাম। পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুবই ভালো লাগছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডক্টরস ডে’তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা দিল ইংরেজবাজার থানার পুলিশ

আপডেট : ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার