১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিভিসির জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মহিলা

আজিজুর রহমান, গলসি : গলসির পুরসা ডিভিসি লকগেটের জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। মৃতার নাম মর্জিয়া মল্লিক। বয়স আনুমানিক ৬০ বছর। তিনি গলসি থানার শিড়রাই পূর্ব পাড়ার বাসিন্দা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, পারিবারিক কলহের জেরে তিনি ডিভিসির জল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছেন। বেশকিছু গ্রামবাসী বলেন, ঝগড়ার সময় বাড়ির লোকেরা তাকে তাচ্ছিল্য করায় তিনি ঘৃনায় আত্মঘাতী হয়েছেন। টোটো চালক খোকন মন্ডল বলেন, শিড়রাই শিবতলা থেকে ওই মহিলা আমার টোটোতে চাপেন। পুরসায় এক আত্মীয়ের বাড়িতে আমি নিয়ে আসি। সেখান থেকে আমার টোটোতেই বাড়ি ফিরছিলেন। পথে পুরসা ডিভিসি লকগেটের কাছে এসে তিনি বাথরুমে যাবেন বলে টোটো থেকে নেমে পরেন। এরপরই আচমকা ডিভিসির জলে ঝাঁপ দেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। স্থানীয় কিছু যুবকও তৎপর হয়ে জলে নেমে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর মহিলার দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে ঠিক কি কারনে তিনি আত্মঘাতী হলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডিভিসির জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মহিলা

আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার