১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

রাজনগর বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন

  • নতুন গতি
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার
  • 48

রাজনগর বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন

খান আরশাদ, বীরভূম: – বীরভূমের রাজনগর বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হল। রাজনগর ব্লক এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকায় যেসব প্রতিবন্ধী রয়েছেন তাদের চোখ, কান ও হাড় এই তিনটি ক্ষেত্রে সনাক্তকরণ করার ব্যবস্থা করা হয়। রাজনগরের বিডিও শুভদীপ পালিত ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু এবিষয়ে জানিয়েছেন প্রতিবন্ধী মানুষদের পরীক্ষা করে তাদের সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পরবর্তীতে এসব প্রতিবন্ধী মানুষকে মানবিক ভাতা প্রদান করা সম্ভব হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগরের জয়েন্ট বিডিও শুভাশিস ভট্টাচার্য, সিউড়ি সদর হাসপাতালের সুপার শোভন দে, বিশেষ প্রশিক্ষিকা অপর্ণা দাস রাজনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস সহ অন্যান্যরা।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগর বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার