৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধনিয়াখালীর আলা যদুপুর ফুটবল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা

শেখ সিরাজ : ১৭ ই ডিসেম্বর বুধবার হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের সোমসপর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট নয়টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চায়েত স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আলা যদুপুর ফুটবল ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের মোট ৩৪ টি ইভেন্ট ছিল। ৭৫ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, আলু দৌড়, ফুটবল থ্র, যোগা, জিমন্যাস্টিক ইত্যাদি খেলা বেশ আকর্ষণীয় ছিল। এই ক্রিড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সোমসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলক দেশমুখ, ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ভদ্রেশ্বর মুর্মু, বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বনাথ মুখোপাধ্যায়, ধনিয়াখালি চক্রের শিক্ষা বন্ধু আখতার হোসেন, শিক্ষক সবুজ মুখার্জী প্রমূখ। খেলা গুলি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শিক্ষক গৌতম বন্দোপাধ্যায়, রমাপতি দাস, মৈনাক ব্যানার্জি, বানেশ্বর টুডু, পরিমল সাঁতরা প্রমূখ। এখানকার এই ক্রীড়া প্রতিযোগিতাটাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধনিয়াখালীর আলা যদুপুর ফুটবল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার