সেখ সামসুদ্দিন : রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ ঘোষিত ব্লক ভিত্তিক রক্তদান শিবিরের আজ শেষ রক্তদান শিবির করা হল মেমারি ১ ব্লকের দেবীপুর অঞ্চলে। মেমারি ১ ব্লক ও শহর ছাত্র পরিষদের উদ্যোগে ও দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গ্রাম দেবীপুরের একটি অনুষ্ঠান হলে বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করে। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ভার্চুয়ালী উদ্বোধন করেন এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য মোবাইলে শুভেচ্ছা বার্তা দেন। উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদ সহ সভাপতি কোহিনুর মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত ও স্বপন ঘোষাল, জেলা জয়হিন্দ বাহিনীর সম্পাদক রামকৃষ্ণ হাজরা, জেলা ছাত্র সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি মুকেশ শর্মা, ব্লক সভাপতি রাহুল দেব ঘোষাল, শহর সভাপতি সেখ ইমতিয়াজ, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক, মহিলা নেত্রী গীতা দাস সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব, কর্মীবৃন্দ এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিবৃন্দ। রাজ্য টিএমসিপি সহ সভাপতি কোহিনুর মজুমদার বলেন সমগ্র রাজ্যে দুই শতাধিক রক্তদান শিবির করা হয়েছে। আজ শেষতম রক্তদান শিবির করা হয়।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























