০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭ আষাঢ় ১৪৩৩

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালো পড়ুয়াদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে

নতুন গতি নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। কবে পড়ুয়াদের জন্য খুলবে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা, তা বলা কঠিন হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতিতে পড়ুয়াদের জন্য প্রশংসনীয় উদ্যোগ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়, পড়ুয়া, গবেষক-সহ ৪৫ বছরের নিচে শিক্ষক, শিক্ষাকর্মী এবং আধিকারিকদের ভ্যাকসিন দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন: যত দ্রুত সম্ভব, পড়ুয়া, গবেষক থেকে ৪৫ বছরের কমবয়সি শিক্ষক, শিক্ষাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে।

আগে যা ব্যবস্থা হয়েছে: বিশ্ববিদ্যালয়ে ৪৫-এর ঊর্ধ্বে শিক্ষক, শিক্ষাকর্মীদের টিকাকরণের বন্দোবস্ত করা হয়েছিল। সেই লক্ষ্যপূরণ সফলভাবেই পূরণ করা গিয়েছে। এবার পড়ুয়াদের করোনা সংক্রমণ থেকে রক্ষাই উদ্দেশ্যই এই উদ্যোগ। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ব্যবস্থা করা হল টিকা দেওয়ার। টিকা পাবে প্রায় ১২০ জন পড়ুয়া। উচ্চশিক্ষার জন্য অনেককেই বাইরে বেরতে যেতে হবে। তাই ১৮ ঊধ্বর্দের টিকা দেওয়া হবে।

করোনা ভ্যাকসিন নিতে সাম্প্রতিক অতীতে অনেককেই বহু সমস্যায় পড়তে হয়েছে। আর সেখানে বিশ্ববিদ্যালয় বিনামূল্য টিকা দেওয়ার ব্যবস্থা করছে। তাতে খুশি পড়ুয়ারা ও তাঁদের অভিভাবকরা। সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কলকাতাই প্রথম পড়ুয়াদের ভ্যাকসিনের আওতায় আনল।

মুরারইয়ের বাঁশলই নদীতে স্নান করতে নেমে মৃত্যু দুই শিশুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালো পড়ুয়াদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে

আপডেট : ৫ জুন ২০২১, শনিবার