২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

শুক্রবার থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে কোভিশিল্ড টিকাকরণ

নতুন গতি ওয়েব ডেস্ক: কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ভ্যাকসিন পাঠানোর আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই জোর খবর কলকাতা পুরসভাতেই কোভিশিল্ডের ভাঁড়ার শূন্য। তাই শুক্রবার থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে কোভিশিল্ড টিকাকরণ। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে শহরে। কারণ গোটা কলকাতায় বন্ধ থাকবে টিকাকরণ।

আজ মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, রাজ্যের চাহিদা মতো ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে নয়াদিল্লি গিয়ে দেখা করে ভ্যাকসিন পাঠানোর আবেদন করেছিলেন। কিন্তু তারপরও পরিস্থিতি বদলায়নি। ভ্যাকসিনের অভাবে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে রাজ্যবাসীকে। কলকাতা পুরসভার পক্ষ থেকে চলছিল টিকাকরণ। কিন্তু শুক্রবার থেকে কলকাতা পুরসভার কোনও টিকাকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড। কারণ ভাঁড়ার শূন্য।

বৃহস্পতিবার পুরসভার কমিশনার বিনোদ কুমার জানান, কোভিশিল্ড ভ্যাকসিন নেই। শুক্রবার থেকে কলকাতার যে ১৫২টি জায়গায় এই টিকা দেওয়া হতো তা বন্ধ থাকবে। তবে কোভ্যাক্সিনের দুটি ডোজই পাওয়া যাবে। কলকাতা পুরসভার ৩৯টি হেলথ সেন্টার ও ১টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কোভ্যাক্সিন। আগে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তারপর দেওয়া হবে প্রথম ডোজ।

কিন্তু শহরে কোভিশিল্ডের চাহিদাই বেশি। কলকাতা পুরসভা সূত্রে খবর, আবার টিকা না আসা পর্যন্ত টিকাকরণ বন্ধ থাকবে। কোভিশিল্ড এলেই ফের কলকাতার ১৫২টি জায়গা থেকে কোভিশিল্ড দেওয়া শুরু হবে। উল্লেখ্য, কলকাতা পুরসভার ১০২টি স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হতো কোভিশিল্ড। সেখানে রোজ ২০০ জন টিকা পেতেন। এমনকী ৫০টা মেগা সেন্টার থেকে কোভিশিল্ড দেওয়া হতো। সেখানে দিনে ৫০০ থেকে ২০০০ জন টিকা পেতেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শুক্রবার থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে কোভিশিল্ড টিকাকরণ

আপডেট : ৫ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার