২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কমল রাজ্যে করোনা সংক্রমণ

  • নতুন গতি
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • 11

নতুন গতি নিউজ ডেস্ক: করোনা নিয়ে বেশ কিছুটা স্বস্তিতে রাজ্য। বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কমল করোনা সংক্রমণ। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা আটশোর ওপরে থাকলেও শুক্রবার তা কমে সাতশোর ঘরে এসেছে। এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৭৬৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৯ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৬৫ জনের।

বাংলায় এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ১৮৪। গতকালের তুলনায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬২১। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩০০ জনের। রাজ্যে এখন পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা  ১৩১ জন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগণা। সে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৫ জন।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কমল রাজ্যে করোনা সংক্রমণ

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার