নিজস্ব প্রতিনিধি,নতুন গতি : বারাসাতের বিজয় নগরের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী কম্পিউটার সেন্টারের AIN স্টুডিও তে শীতের দুপুরে আসর বসে ছিল বঙ্গীয় সুফি ফকির সাঁই সমাজের। ৩১ শে ডিসেম্বর ,বছরের শেষ দিনে প্রকাশ হল সুফি ফকির ও গুণীজনের উপস্থিতিতে সুবিদ আলি মোল্লা সম্পাদিত সুফি সমাজের ষান্মাসিক মুখপাত্র ‘ আরশিনগর ‘। অনুষ্ঠানের শুরুতে লালনগীতি পরিবেশন করেন সংস্থার সভাপতি কাশেম মন্ডল। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল সুফি আত্ম দর্শন ও মানবতাবাদ বিষয়ে আলোচনা। পুষ্প স্তবক দিয়ে সুফি ফকির ও গুণীজনদের শুভেচ্ছা জানানো হয়। আলোচনায় অংশগ্রহণ করেন আধ্যাত্মিক গুরু কালু শাহ চিশতী, সুফি দীন মোহাম্মদ, অধ্যাপক অমলেন্দু দেবনাথ, শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, লেখক কপিল কৃষ্ণ ঠাকুর,সুফি বাবর আলী, শিক্ষক নকুল মল্লিক, সুরঞ্জন পরামানিক, ডা: রউফ মোল্লা ও আরও অনেকে। সংগীত পরিবেশনে ছিলেন জয়ন্ত কুমার রায়, কাশেম মন্ডল ও সুবিদ আলি মোল্লা। আরশিনগর পত্রিকায় প্রকাশ পেয়েছে ইসলামের আলোকিত দর্শনগত দিক ও সুফি ফকিরদের অপ্রকাশিত কিছু পদ। ধর্মীয় হানাহানি মাঝে সৌভাতৃত্বের বার্তা দিতে এই প্রয়াস। যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই ‘আরশি নগর ‘ তারা হলেন ডা: রেজাউল করিম, বাসুদেব মন্ডল, ডা: রউফ মোল্লা, সুফি মোহাম্মদ বাবর আলী, ডিএম রাহাত (বাংলাদেশ), রফি উদ্দিন, সুবিদ আলি মোল্লা,কাশেম মন্ডল,রজ্জাক মোল্লা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক তরুণ চক্রবর্তী এনামুল হক ও পাঁচু গোপাল হাজরা ও পথ সংকেত পত্রিকার সম্পাদক নারায়ণ বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুবিদ আলি মোল্লা ও রতন বোস।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























