আজাহার উদ্দিন : তৃনমৃল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যুব তৃণমূল নেতা সেখ বেলাল এর উদোগে হুগলির আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে দুহাজার মানুষের হাতে কম্বল বিতরণ,প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল,দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান সহ সন্ধাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অপরুপা পোদ্দার,আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন কুমার নন্দী, প্রদীপ সিংহ রায়, রাজেশ চৌধুরী, এছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প উন্নয়নমূলক নিয়ে আলোচনা করেন ।সকলকেই সচেতনতার পাঠ দেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখা ও সর্বদাই মুখে মাস্ক পড়ার জন্য আবেদন জানান।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
























