২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

অণুগল্পকার মতিয়ার রহমান সম্মানিত

নিজস্ব সংবাদদাতা: তারাপীঠ,বীরভূম : বীরভূম জেলার তারাপীঠ। পর্যটন মানচিত্রে একটি উজ্জ্বল নাম। সেখান থেকে প্রকাশিত আহেলী সাহিত্য পত্রিকা এখন রাজ্য জুড়ে খ্যাতির শীর্ষে। সম্পাদক গুরুশরণ ব্যানার্জি সম্প্রতি কল্লোলিনী তিলোত্তমা কোলকাতা থেকে সম্মাননা শিরোপা জয় করে এসেছেন। গবেষক কবি বীরভূম গৌরব ডঃ আদিত্য মুখোপাধ্যায়ের কথায়,গুরুশরণ কোলকাতাকে টেনে এনেছে তারাপীঠের মাটিতে। গতকাল তারাপীঠ হাই স্কুল মঞ্চে চোদ্দ বছরের ঐতিহ্যবাহী আহেলী সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন হয়ে গেল। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক বীরভূম গৌরব ডঃ আদিত্য মুখোপাধ্যায়, কবি তৈমুর খান, ডঃ চৈতন্য বিশ্বাস, ছড়াকার আশীষ মুখোপাধ্যায়, সমরেশ মণ্ডল, মিহির পাল, সনকা বিশ্বাস, শিক্ষারত্ন বরুণ কর্মকার প্রমুখ ‌।

সকাল সাড়ে দশটায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। কথা কবিতা গানে সমৃদ্ধ অনুষ্ঠানের নির্যাস নিতে জেলা ও জেলার বাইরে থেকে বহু কবি সাহিত্যিক গল্পকার ছড়াকার এসে ভিড় জমিয়েছিলেন এই সাহিত্য উৎসবে।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই মঞ্চে আহেলী সম্মাননা প্রদান করা হয়। অণুগল্পের জন্য আহেলী সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট অণুগল্পকার ভ্রামণিক মতিয়ার রহমানকে। মতিয়ার রহমান বীরভূম জেলার অধুনা পাইকর থানার প্রত্যন্ত কলহপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।পেশায় কলহপুর এইচ এম কে এইচ হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক) একজন অস্থায়ী শিক্ষাকর্মী। নেশায় আদ্যপান্ত একজন লেখক ও ভ্রামণিক। অণুগল্পের এই সম্মান স্বীকৃতি প্রাপ্তিতে তিনি খুশি।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর দুপুরের ভুঁড়ি ভোজ।পরে স্বরচিত কবিতা পাঠের আসর। জমজমাট কবিতা আড্ডা। সঙ্গে নাচ ও গানের অনুষ্ঠান। কবি শুভ দাশগুপ্তের সামনে তাঁরই নির্বাচিত শিশু বাচিক শিল্পীদের কবিতা আবৃত্তি ! আহা কী আনন্দ আকাশে বাতাসে!
আহেলী চিরাচরিত ঐতিহ্য মেনে প্রতিবছর মহালয়ার দিন মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও কবিতা উৎসবের আয়োজন করে আসছে। তাই পরিযায়ী কবি সাহিত্যিকরা এই দিনটির অপেক্ষায় চেয়ে থাকেন চাতক দৃষ্টিতে।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনায় ছিলেন কবি ও সম্পাদক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অণুগল্পকার মতিয়ার রহমান সম্মানিত

আপডেট : ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার