উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার গুলন্দর পুকুরিয়া গ্রামে ঈদ উপলক্ষে বার্ষিক ইসলামিক সংস্কৃতি সমাবেশের অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সমাজসেবী তথা তৃণমূল নেতা কার্তিক চন্দ্র দাস বর্ধমান জেলার বি এল আর ও শাহাবুদ্দিন আহমেদ ও ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল সামাদ ও গুলন্দর 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তারুল ইসলাম ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উত্তরীয় ব্যাজ পরিয়ে বরণ করে নেয় সংস্কৃতি মঞ্চ সদস্যরা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কালচারের কর্মসূচি ছিল ইসলামিক কালচার কুইজ কনটেস্ট প্রতিযোগীদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রয়োজন আয়োজন করেন কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল সামাদ তিনি তার বক্তব্যে বলেন ইসলামিক কালচার থেকেই কচিকাঁচা ছেলেমেয়েরা তৈরি হন। যারা এ কালচারাল অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ইটাহার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান। বলেন আমি আছি তোমাদের সঙ্গে এ ধরনের অনুষ্ঠান করার জন্য আমি ব্যক্তিগতভাবে সব রকমই সহযোগিতা করবো বলে আশ্বাস দেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী ও তৃণমূল নেতা কার্তিক চন্দ্র দাস।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
গুলন্দর পুকুরিয়া গ্রামে ঈদ উপলক্ষে বার্ষিক ইসলামিক সংস্কৃতি সমাবেশের অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে
-
নতুন গতি - আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















