২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বছরের শেষ দিনেও বিস্ফোরণ, বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা

নতুন গতি ডিজিটাল ডেস্ক: বছরের শেষ দিনেও বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে চাঁচলের জালালপুর এলাকার ভাটো এলাকায়। ঘটনার পর ওই এলাকার পাশাপাশি বাড়ি বাড়ি বোমার তল্লাশি চালাচ্ছে পুলিশকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, ঘটনার খবর পৌঁছয় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পুলিশকর্মীরা। ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ঘটনাপ্রসঙ্গে এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বছরের শেষ দিনেও বিস্ফোরণ, বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা

আপডেট : ১ জানুয়ারী ২০২১, শুক্রবার