আজাহার উদ্দিন : হুগলি জেলার সমস্ত (W,B,G,S,R,M,T,A) আন এডেড মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিয়ে ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন সংক্রান্ত নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল হুগলির আরামবাগে। ১৭ ফেব্রুয়ারির বৃহস্পতিবার হ্জ্জ্ব হাউসে সংখ্যালঘু মন্ত্রী গোলাম রাব্বানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।এছাড়াও অন্যান্য আধিকারিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।মাদ্রাসার সংগঠনের সম্পাদক আব্দুল ওহাব সাহেবের নির্দেশ অনুযায়ী সংগঠনের সভাপতি মাওলানা কাজী মিরাজুল ইসলাম এর উপস্থিতিতে হুগলি জেলার আন এডেড মাদ্রাসার সমস্ত প্রধান শিক্ষকদের নিয়ে সার্বিক আলোচনা হয়।ওইদিন মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিত থাকার জন্য আহবান জানান।অনুষ্ঠান মঞ্চে আব্দুল ওহাব সাহেবের পক্ষ থেকেও মাদ্রাসার বিভিন্ন বিষয়ের উপর একগুচ্ছ সংগঠনের তরফে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান মাওলানা কাজী মিরাজুল ইসলাম।
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















