০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

আলীনগরে মহামায়া পূজোয় উৎসব

  • নতুন গতি
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
  • 117

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার খনি-শিল্পাঞ্চলের জামুড়িয়ার আলীনগর গ্রামের অনতি দূরে ঘনজঙ্গলে মহামায়ার পূজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় । স্থানীয় মানুষ ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও অনেক মানুষ এই উৎসবে যোগদান করেন। স্থানীয় শিক্ষক বাবলু মণ্ডল জানান, ৪৫ বছরের প্রাচীন এই উৎসব শ্রাবণ মাসের শেষের দিকে মায়ের কাছে চাষের জল প্রার্থনার জন্য করা হয়। তিনি জানান, মায়ের কৃপায় আজ বৃষ্টি হয়েছে। জানা যায়, প্রায় ষোল হাজারের মতো মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রতিটি মানুষকে খিচুড়ি – পায়েস ভোগ খাওয়ানো হয় । সব বয়সের মানুষ – নারী পুরুষ উৎসবে যোগদান করেন। পূজো কমিটির পক্ষে বাবলু মণ্ডল জানান, প্রথম দিকে এই উৎসবে তেমন জাঁকজমক না থাকলেও দিন দিন মানুষের উপস্থিতিতে পূজোর জৌলুস বেড়েই চলেছে ।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আলীনগরে মহামায়া পূজোয় উৎসব

আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার