১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

রথের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম মদ্যপ অবস্থায় থাকা এক যুবক

নিজস্ব সংবাদদাতা:রথের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হলো মদ্যপ অবস্থায় থাকা এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ডিসকোমোড় এলাকার মালদা- নালাগোলা রাজ্য সড়কে। সংকট জনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম তাপস মন্ডল। তার বাড়ি পুরাতন মালদার সদরঘাট এলাকায়। শনিবার রথযাত্রা সম্পন্ন হয়েছে গোটা দেশজুড়ে। তারপরে রবিবার সন্ধ্যায় মালদার ইসকনের তিনটি রথ ট্রাক্টরের মাধ্যমে সুরক্ষিত জায়গায় রাখার জন্য পুরাতন মালদা নারায়ণপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ডিসকোমোড়ের কাছে রাজ্য সড়ক দিয়ে বাইপাস রোডে যাওয়ার সময় রথের চাকার সামনেই টালমাটাল অবস্থায় চলে আসে মদপ্য ওই যুবক । এরপরই রথের চাকার তলায় পড়ে গুরুতর জখম হয় ওই যুবক। স্থানীয়রা তড়িঘড়ি আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রথের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম মদ্যপ অবস্থায় থাকা এক যুবক

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার