২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি ছাঁট কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি ছাঁট কাপড়ের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে অন্তত তিনটি দমকলের ইঞ্জিন। আছে পুলিশও। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ভিতরে কেউ আটকে আছেন কি না তা-ও বোঝা যাচ্ছে না।

শনিবার দুপুরে গোলাবাড়ি এলাকার একটি গুদামে ভয়ঙ্কর আগুন দেখা যায়। কালো ধোঁয়ার কুণ্ডলী বহুদূর থেকে দেখা যাচ্ছিল। সূত্রের খবর, গুদামে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। জনবহুল এলাকায় আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে আরও ইঞ্জিন ডাকা হবে। তবে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। পাশাপাশি বোঝা যাচ্ছে না, ওই গুদামের ভিতরে কেউ আটকে আছেন কি না। দমকল সূত্রে খবর, প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনা হবে, পরবর্তীকালে তদন্তের কাজ হবে।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি ছাঁট কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

আপডেট : ২৮ মে ২০২২, শনিবার