২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কালিয়াচক শহর গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

  • নতুন গতি
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০১৯, বৃহস্পতিবার
  • 8

নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালিয়াচক থানার অন্তর্গত কালিয়াচক শহর গ্রন্থাগারে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । এদিন কালিয়াচক নতুন আলো সংস্থার উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদান করেন ।

সংগঠনের আলমগীর খান , সম্পাদক আবদুস সালাম, সভাপতি সুমিত সরকার প্রমুখ বলেন, জেলাতে রক্ত সংকট দূরীকরণে ও মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকলের মধ্যে ভাতৃত্ব বন্ধনকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ চিকিৎসক ড: ডি সরকার, কালিয়াচক গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা সরকার প্রমুখ ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কালিয়াচক শহর গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০১৯, বৃহস্পতিবার