নিজস্ব সংবাদদাতা : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। জানা গিয়েছে, শনিবার ভদ্রকের কাছে লেভেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনার মুখে পড়ে ট্রেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ট্রেনের সামনে চলে আসে এক ষাঁড়। সেটিকে ট্রেন ধাক্কা দিতেই এই বিপদ ঘটে। ট্রেনের দ্বিতীয় বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আধ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে এর জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। জানা গিয়েছে, সুরক্ষা সম্পর্কে রেল কর্তারা যাত্রীদের আশ্বস্ত করেন।
০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
-
নতুন গতি - আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
- 29
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























